যশোরঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যশোরের শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নে দুই হাজার তিনশত সাতাশি (২৩৮৩) টি গরীব-অসহায় পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকালে কায়বা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ চাল বিতরণ উদ্বোধন করেন কায়বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান ই-গুলশান।
এসময় উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সচিব নাজমুল হাসান এম, কায়বা ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশের সদস্যরা।
কায়বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান ই-গুলশান বলেন, স্বচ্ছভাবে তালিকা তৈরি করে দুই হাজার তিনশত সাতাশি (২৩৮৩) টি গরীব-অসহায় পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho