
ঢাকাঃ আবাহন কাল হতে চলে আসা বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতির ধারন করা বৈশাখী উৎসব যেন ফিরে আসে নবনব রুপে। তারি ধারাবাহিকতায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হলো বৈশাখী শোভাযাত্রা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন হতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্ভোদন করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. কামরুল আহসান।
অনুষ্ঠানকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে এক উৎসবের আমেজের সৃষ্টি হয়েছে। সকাল থেকে হাজার হাজার লোকের সমাগম ঘটে এ বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য। নববর্ষকে বরণ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে নানা সাজে সাজিয়ে তুলেছেন কলাভবন ও তার আশপাশের এলাকা এবং মঙ্গল শোভাযাত্রায় প্রদর্শন করা হয়েছে ষাঁড়, ঘোড়া, পাখি, ব্যাংসহ বিভিন্ন প্রাণীর মোটিভ। এছাড়া নাটক ও নাট্যতত্ত্ব বিভাগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho