গাজীপুরঃ গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহিন মোল্লা প্যারলে মুক্তি পেয়ে তার মায়ের জানাজায় অংশ নিয়েছেন। কড়া পুলিশি পাহারায় সাময়িকভাবে মুক্তি পেয়ে তিনি শেষবারের মতো মাকে বিদায় জানান।
আজ বিকেলে কাশিমপুর এলাকায় শাহিন মোল্লার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হলে, বর্তমানে কারাগারে থাকা সাবেক এই কাউন্সিলর শেষ বিদায় জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্যারলে মুক্তির আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের জন্য তাকে মুক্তি দেওয়া হয়।
জানাজাস্থলে ডিবি পুলিশ হেফাজতে শাহিন মোল্লাকে সেখানে আনা হয়। এসময় তার আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানাজা শেষে তিনি তার মরহুমা মায়ের আত্মার মাগফেরাত কামনা করেন।
মায়ের দাফন ও সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে আবারও তাকে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এই জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho