ঢাকাঃ ঢাকার আশুলিয়ায় মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর ৪র্থতলা ভাড়া বাসার ২য় তলায় তালাবদ্ধ একটি ঘর থেকে মধ্যরাত ১:৩০ টায় অজ্ঞাতনামা এক নারী,পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। নিহত অজ্ঞাত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (৫সেপ্টেম্বর) স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকতে দেখা যেত। স্বামী স্ত্রী নতুন ভাড়া নিয়ে থাকতেন ঐ কক্ষে। ওই কক্ষটি থেকে পচা দুর্গন্ধ আসায় প্রতিবেশীরা তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।
এদিকে সি আই ডির ফরেনসিক টিম এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ, আশুলিয়া থানা পুলিশ উপস্থিত ছিল।
এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি আশুলিয়া থানা পুলিশের।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho