যশোরঃ যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫ তম শাহাদাতবার্ষিকী উদযাপন করেছেন উপজেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাশীপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর আয়োজনে এ শ্রদ্ধা নিবেদন ও স্মারক কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে কাশীপুরে বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে বিজিবির চৌকস দল সামরিক কায়দায় ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহম্মেদ, সহকারী পরিচালক মাছেদুল ইসলাম, সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহিদুজ্জামান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মেয়ে হাসিনা বেগম, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাদ্রাসার শিক্ষক মাওলানা কামাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।
উল্লেখ্যঃ-১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ইপিআরের ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ অসীম সাহসিকতার সাথে শত্রুর মোকাবিলা করে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেন। তাঁর বীরত্ব ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সামরিক সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়। প্রতিবছরের ন্যায় এবারও নানা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho