গাজীপুরঃ গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন, ডাকাতির প্রস্তুতি, মোটরসাইকেল চুরি ও মাদকসহ বিভিন্ন মামলার ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গাজীপুরের কাশিমপুর থানা এলাকায় অপরাধ দমনে কঠোর অবস্থানে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারভুক্ত আসামী ১ জন, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ জন , মাদক মামলায় ২ জন ও মোটরসাইকেল চুরির মামলায় ১ জন কে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
অভিযানে ২টি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আরও একজনকে আটক করা হয়।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেন জানান "আমরা অপরাধীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের চিহ্নিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho