শেরপুরঃ শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরকে ছুরিকাঘাতের অভিযোগে আরাফাত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৫সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুরাতন হাসপাতাল গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার হাসপাতালের ভেতরে দায়িত্ব পালনকালে হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে আহত করার অভিযোগ ওঠে আরাফাতের বিরুদ্ধে। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (৬সেপ্টেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে আরাফাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে শেরপুর সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho