মাগুরাঃ অনূর্ধ্ব-১৭ ফুটবলে জাতীয় পর্যায়ে জেলা দলের সদস্য হিসেবে কৃতিত্ব অর্জন করায় মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামের গর্বিত সন্তান ও নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফারদিনকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ অনুষ্ঠানের আয়োজন করে নহাটা ফুটবল একাডেমি এবং নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়। ফারদিন নহাটা গ্রামের মরহুম মিজানুর রহমানের পুত্র।
এই বয়সেই ফুটবল মাঠে তার সাফল্য দেখে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে। তার এ অর্জন স্থানীয় তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূ. হা. ম. হাদিউজ্জামান,প্রাক্তন ফুটবলার বরকত মৃধা, নহাটা ফুটবল একাডেমির খেলোয়াড় মোঃ সালিমুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা ফারদিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশের ফুটবলে আরও বড় সাফল্য অর্জনের জন্য তার প্রতি শুভকামনা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয।
ফারদিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিল বিদ্যালয় ও নহাটা ফুটবল একাডেমি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho