শেরপুরঃ শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে গ্রান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮ টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে পুলিশ সদস্যদেরকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার তাঁর বক্তব্যে প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার-ফোর্সকে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসাধারণের সাথে উত্তম ব্যবহার এবং পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান-সহ বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho