ঢাকাঃ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মে (শনিবার) সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন ছাত্রলীগ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব আসাদুজ্জামান মোহন।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে বক্তারা আগামী দিনে দলীয় কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান খান নাঈম, সাধারণ সম্পাদক সামিউল হক সামির, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ ইব্রাহীম মিয়া বাহাদুর এবং সাবেক যুবদল নেতা একেএম মাহবুবুর রহমান খান।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: হারুন অর রশিদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মো: মিজানুর রহমান, মামুন খন্দকার ও কাজী জাহাঙ্গীর।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত এবং দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho