ঢাকাঃ ঢাকার অদূরে ধামরাইয়ে জরাজীর্ণ ভবনে ঝুঁকিপূর্ণ পরিবেশে চলছে উপজেলা প্রশাসনিক ভবনের দাপ্তরিক সকল কার্যক্রম। সামান্য বৃষ্টিতে গুরুত্বপূর্ণ ফাইলপত্র ভিজে হচ্ছে বিনষ্ট, সময়ে, সময়ে খসে পড়ছে ছাদ ও দেয়ালের ইট-সুরকির প্লাস্টার আর এরিমধ্যই অজানা এক আতঙ্ক নিয়ে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
গত বৃহস্পতিবার (০৯,জুন) সকালে প্রশাসনিক ভবনের ২য় তলার একটি কক্ষে ছাদের বিশাল অংশের প্লাস্টার খুলে রড বের হয়ে থাকার ঘটনায় অফিসটি সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে ।
সোমবার ১৩ই জুন দুপুরে বিদ্যমান পরিস্থিতিতে অনাকাক্ষিত দূর্ঘটনা এড়াতে বিকল্প একটি কক্ষে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।
এঘটনায় প্রতি দিন আতঙ্কে থেকে কাজ করতে হচ্ছে বলে জানিয়েছেন ভবটিতে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
এ বিষয়ে নিয়ে জানতে চাইলে ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো:আল মামুন বলেন, ক্ষমতা থাকলে ভবনটি ভেঙে ফেলতাম, এটি ব্যবহার অনুপযোগী একটি ভবন, আজ সমাজ সেবা অফিসে কাল অন্য অফিসে ছাদ খুলে পড়ার ঘটনা কারোই কাম্য নয়,সরকার একটি ভবন দিয়েছে আরেকটি ভবন দিবেনা,প্রকৌশলী গিয়েছে, স্টিমেট করেছি,এখন বর্যা আমরা আগামী ১থেকে ২ মাসের মধ্য পুরোনো ছাদ ফেলে নতুন ছাদের কাজ শুরু করবো।
উল্লেখ্য,উপজেলা পরিষদ থেকে প্রাপ্ত তথ্য মতে, ১৯৮২ সালে উপজেলা সৃষ্টির পর থেকে উপজেলা কার্যক্রম পরিচালনায় নির্মিত হয় ধামরাই উপজেলা প্রশাসনিক ভবন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho