শেরপুরঃ "জুলাই শহিদ দিবস ২০২৬" উপলক্ষে শেরপুরে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাইয়ের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শেরপুর শহরের শহিদ দারোগ আলী পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক জেলা ফরিদা ইয়াসমিন।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সকলে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জুলাই মাসে গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামে শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তাঁদের এই মহান আত্মদান আগামী প্রজন্মের জন্য চিরকাল প্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাঁদের স্বপ্নের একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho