
সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী–বাঁশতলা সড়কে ট্রাকচাপায় মুস্তাকিম হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুকুন্দপুর গ্রামের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে মুস্তাকিম হোসেন একটি অটোরিকশায় (ভ্যান) যাত্রা করছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে মুস্তাকিম গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নিবন্ধন নম্বর খুলনা মেট্রো-ড ১১-০৩০৭। দুর্ঘটনার পর ট্রাকটির চালক কালিগঞ্জ উপজেলার ভাড়া সিমলা ইউনিয়নের আসাদুজ্জামানের ছেলে আল আমিন হোসেনকে ঘটনাস্থল থেকে আটক করে কালিগঞ্জ থানা-পুলিশ।
পুলিশ ট্রাকটিও জব্দ করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho