মাগুরাঃ মাগুরার মহম্মদপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজবীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকালে মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৮ টি ইউনিয়নের ১১শত কৃষকদের মাঝে এ প্রণোদনা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান শিলু'র সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী।এসময় প্রেসক্লাব মহম্মদপুরের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ,উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা মো: শহীদুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুস্মিতা বিশ্বাস,উপ-সহকারি লিপিয়া খাতুন, উপ-সহকারি আব্দুল হান্নান,উপ-সহকারি স্মৃতিরাণী সাহা, আফরোজা খানম,খান হাসিবুল হাসান,আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উৎসাহিত করতে এ প্রণোদনা কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho