০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শেরপুরঃ ‘মাছ চাষে সমৃদ্ধ দেশ, মৎস্য হবে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি’—এই প্রত্যাশাকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, ঝিনাইগাতীর যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন। এতে বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।

আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং নিরাপদ মাছ উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রজব আলী।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই পরিকল্পিতভাবে মাছ চাষ, মৎস্যসম্পদের সংরক্ষণ ও নিরাপদ মাছ উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে।

পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিন মৎস্যচাষী—সাজেদুল কবীর, কামরুল ইসলাম রুবেল ও হাফিজুর রহমান কমলকে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

দুর্গাপূজা উপলক্ষে সাভারে বিএনপি’র উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ

ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশের সময়ঃ ০৬:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬