
সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জের রোকেয়া মনসুর মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অবসরপ্রাপ্ত) শ.ম মমতাজুর রহমান ইন্তেকাল করেছেন। ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতা নিয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স জানা যায়নি। তিনি স্ত্রী, তিন ছেলে, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ আসর উপজেলার শ্রীকলা গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
শ.ম মমতাজুর রহমান ২০২৬ সালের মার্চ মাসে রোকেয়া মনসুর মহিলা কলেজ থেকে অবসর নেন। কর্মজীবনে তিনি একজন সদালাপী, আদর্শবান ও শিক্ষার্থীদের কাছে প্রিয় শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho