জামালপুরঃ জামালপুরের বকশীগঞ্জে গোয়ালেরচরে অবস্থিত ফারাজীপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মিথ্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকার সচেতন নাগরিক ও অভিভাবকবৃন্দ।
একটি স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত এই অপপ্রচারে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সুদীর্ঘ দিন ধরে অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। তার মেধা ও পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটিতে শিক্ষার পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার মানও বৃদ্ধি পেয়েছে। তবে সম্প্রতি একটি মহল ব্যক্তিস্বার্থ উদ্ধার করতে ব্যর্থ হয়ে এবং বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় তার বিরুদ্ধে সামাজিক ও পারিবারিকভাবে অসত্য এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
এ বিষয়ে স্থানীয় অভিভাবকরা জানান, "প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম একজন সৎ ও কর্মঠ মানুষ। প্রতিষ্ঠানের সুনামে ঈর্ষান্বিত হয়ে এবং ব্যক্তিগত কোন্দলের জেরে তার বিরুদ্ধে এই কুৎসা রটানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho