নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জ লেকের উত্তর পার্শ্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, এলাকার মানুষের দায়িত্ব হলো রোপণ করা গাছগুলো যাতে কেউ নষ্ট করতে না পারে সেদিকেও খেয়াল রাখা।
তিনি আরও বলেন, আজ যে গাছগুলো রোপণ করা হচ্ছে সেগুলো বড় হয়ে ভবিষ্যতে ফল প্রদান করলে এলাকার মানুষও এর সুফল ভোগ করতে পারবেন। এ লক্ষ্যেই বিভিন্ন স্থানে ব্যাপকভাবে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় তিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৫০ হাজার গাছ লাগানোর কর্মসূচির কথা উল্লেখ করে উপস্থিত সবাইকে রোপণ করা গাছগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho