
মানিকগঞ্জ প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে ঢাকার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পর মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক নাজমুল হাসান খান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. [নাম], মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম প্রমুখ।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, স্কাউট ও বিএনসিসির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রফিক সড়ক সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সংশ্লিষ্ট অতিথিরা অংশ নেন।
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে আগামী তিন মাস জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের পরিচ্ছন্নতা' কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho