মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও চরাঞ্চলে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন উদ্যোগেও তাকে সক্রিয় দেখা যাচ্ছে।
জেলার বিভিন্ন এলাকায় গিয়ে তিনি স্থানীয় মানুষের অভাব-অভিযোগ ও সমস্যা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। বিভিন্ন সামাজিক ও মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত কর্মসূচিতে অংশগ্রহণ করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সংসদ সদস্য, মন্ত্রী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে তিনি বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার কাজে সহযোগিতা করছেন। অনেক ক্ষেত্রে তিনি নিজ হাতে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
এদিকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়মিত সফর করছেন তিনি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, সাংগঠনিক সভা এবং জনসম্পৃক্ত কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।
মানিকগঞ্জের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী দিনে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে কাজী মোস্তাক হোসেন দীপুকে দেখতে চান অনেকে। তাদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা তাকে এ দায়িত্ব পালনে সহায়তা করবে।
তবে এ বিষয়ে কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, জনগণের সেবা ও দলের কাজ করাই তার মূল লক্ষ্য। দল যে দায়িত্ব দেবে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho