শেরপুরঃ “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন আক্তার, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, প্রেসক্লাব (একাংশের) সভাপতি এস এম শহিদুল ইসলাম ভিপি, বিএনপি নেতা আব্দুল আওয়াল, জেলা জামায়াতের সূরা সদস্য আব্দুল বাতেনসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রবীণ জনগোষ্ঠীর মর্যাদা, অধিকার, নিরাপদ ও সুস্থ জীবনযাপন নিশ্চিতকরণ এবং সমাজে তাঁদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho