
সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বেলা-১১টায় উপজেলা প্রাঙ্গণ থেকে শিক্ষক দিবসের র্যালি বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান প্রদক্ষিণ করে।পরে উপজেলা অডিটোরিয়ামে "শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর"এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদীন।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু,রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যাপক আব্দুর রউফ,শিমু রেজা এমপি কলেজের সহকারী অধ্যাপক,মো:সাইফুল ইসলাম,রোকেয়া মনসুর মহিলা কলেজ এর সহকারি অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী,কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম,ডাক্তার মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোনিয়া খাতুন, সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ,হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ,সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন, প্রমুখ।
বক্তারা বলেন- ১৯৬৬ সালে ৫ অক্টোবর প্যারিসে ইউনেস্কো এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা যৌথভাবে শিক্ষকদের অধিকার মর্যাদা ও দায়িত্ব নিয়ে একটি ঐতিহাসিক সুপারিশপত্র স্বাক্ষর করে। শিক্ষকদের অবদানকে স্মরণীয় করে রাখতে ১৯৯৪ সালে ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে আজকের এই দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেন।
এখন একসাথে ১০০এর বেশি দেশে এই শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষক শুধু পড়ান না, একটি জাতি গড়েন। বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রত্যাশা হচ্ছে শিক্ষকদের ন্যায্য বেতন, প্রশিক্ষণ, স্বাধীনতা ও সম্মান নিশ্চিত করা। সমাজে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা।বক্তারা আরো বলেন- বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মাদকাসক্ত ও মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলায় আসক্ত হচ্ছে।এ বিষয়ে অভিভাবকের খেয়াল রাখতে হবে।সকলের প্রচেষ্টায় সুন্দর জাতি হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। শিক্ষকদের আদর্শ নীতি-নৈতিকতা মেনে চলতে হবে। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho