মাওলানা শেখ মিলাদ হোসাইন সিদ্দিকীঃ প্রারম্ভ: প্রশ্নঃ আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে ১৮ পারা কুরআন মুখস্থ করে এসেছেন এই কথা কতটুকু সত্য??
উত্তরঃ আসলে আমাদের দেশের মানুষদের একটা বড় সমস্যা হল তারা ধর্মের ক্ষেত্রে অতি আবেগী বিধায় তারা বাড়াবাড়ি মূলক কথা বলে থাকে। আব্দুল কাদের জিলানীর নামে অসংখ্য বানোয়াট কথা ও বানোয়াট জাল কাহিনী সমাজে প্রচলিত আছে যা কুরআন ও সহিহ হাদিস বিরোধী।কোনো ব্যক্তিই মায়ের পেট থেকে কোনো কথা মুখস্থ করে আসতে পারে না কেননা আল্লাহ বলেন...
وَاللَّهُ أَخْرَجَكُم مِّنۢ بُطُونِ أُمَّهٰتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْـًٔا وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصٰرَ وَالْأَفْـِٔدَةَ ۙ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
অনুবাদ: আর আল্লাহ্ তোমাদেরকে নির্গত করেছেন তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় যে, তোমরা কিছুই জানতে না এবং তিনি তোমাদেরকে দিয়েছেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয়, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর (সূরা নাহল,১৬/৭৮)
★এই আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন,"মায়ের পেট থেকে আমরা এমন অবস্থায়ই বের হয়েছি যখন আমরা কিছুই জানতাম না"
তাহলে আব্দুর কাদের জিলানী মায়ের পেট থেকে ১৮ পারা কুরআন মুখস্থ কিভাবে?
আপনারা কী জানেন? নবীর(সা) উপর ওহী নাযিল কিভাবে হয়েছিল?
ফিরিশতা (জিবরীল) তাঁর নিকট এসে বললেন,'পড়।' তিনি বললেন, 'আমি তো পড়তে জানি না।' আমি তোমার মতো পাঠক নয়,
ফিরিশতা তাঁকে জড়িয়ে ধরে শক্তভাবে চেপে ধরলেন এবং বললেন, 'পড়।' তিনি পুনর্বার একই উত্তর দিলেন। এইভাবে ফিরিশতা তিনবার করলেন।
(এ ব্যাপারে বিস্তারিত দেখুনঃ সহীহ বুখারী অহী অধ্যায়, মুসলিম ঈমান অধ্যায় ও অহীর প্রারম্ভিক সূচনার পরিচ্ছেদ।)
যেখানে নবী(সা) মায়ের পেট থেকে ১৮ পারা তো দূরের কথা,১ পারা তো দূরের কথা কুর'আন কিভাবে পড়তে হয় সেটা ও জানতেন না। আল্লাহর নবী(সা) কে ফেরেশতা ৩-৩ বার বললেন,"পড়"
অথচ নবী(সা) বললেন,"আমি পড়তে জানি না" অথবা আমি তোমার মতো পাঠক নয়।
সেখানে আব্দুর কাদের জিলানী ১৮ পারা কুরআন মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছেন সেটা কিভাবে সত্য হয়?
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho