
ঢাকাঃ সাভারে একটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় হাসপাতালটিতে ভাংচুর চালান নিহতের স্বজনরা। বুধবার দুপুরে সাভারের গেন্ডা এলাকার আব্বাস স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড এঘটনাঘটে।
নিহত শিশুর নাম আব্রাহাম (১১)। তিনি মানিকগঞ্জের সিংগাইর থানার মানিকনগর এলাকার আলামিনের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, দুপুরে ওই শিশুকে নাকের পলিপাসের অপারেশন এর জন্য গেন্ডা এলাকার আব্বাস স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এসময় হাসপাতালের ডাক্তার সুমন হোসাইন তার অপারেশন করেন। অপারেশন করার পরেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে তাকে মৃত অবস্থায় চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়।
এঘটনায় খবর পেয়ে নিহত শিশুর স্বজনরা হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছে। ঘটনার পর থেকে হাসপাতালের নাকের ডাক্তার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির লাশ উদ্ধার করেছে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho