মাগুরাঃ আগামীকাল রবিবার,(২৫ অক্টোবর) পূর্ণিমা তিথিতে রাতে পালিত হবে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা। এ উপলক্ষে মাগুরার চার উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে মাটির তৈরি লক্ষ্মীপ্রতিমা ও পূজার নানা উপকরণ।
জানা গেছে,,ধন-সম্পদ, সুখ-শান্তি ও সমৃদ্ধির আশায় দেবী লক্ষ্মীর আরাধনা করেন ভক্তরা। পূজাকে সামনে রেখে বাজারে পাওয়া যাচ্ছে ছোট, মাঝারি ও বড় আকারের মাটির লক্ষ্মীপ্রতিমা। ছোট প্রতিমার দাম শুরু হচ্ছে ১৫০ টাকা থেকে। আকার ও নকশাভেদে ২০০ টাকা এবং তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে এসব প্রতিমা।
এ ছাড়া পূজার অন্যতম উপকরণ পদ্মফুল, লক্ষ্মীপ্রতিমার মাথার ওপর সাজানোর শোলার তৈরি মালা, ফুল, পূজার সাজসজ্জার সামগ্রীসহ নানা উপকরণ পাওয়া যাচ্ছে মাগুরা জেলার বিভিন্ন হাটবাজারে। পছন্দ ও সামর্থ্য অনুযায়ী এসব সামগ্রী কিনছেন ভক্তরা। দেবী লক্ষ্মীর আরাধনার মধ্য দিয়ে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho