ঢাকাঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নিজেদের ঘরে ফিরছে বার্সেলোনা। ব্যাপক সংস্কার কাজের কারণে ২০২২-২৩ মৌসুমের পর থেকে দলটি ক্যাম্প ন্যুতে খেলতে পারেনি। এ সময়ে তারা লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে হোম ম্যাচ খেলেছে।
সংস্কার কাজে দেরি হওয়ায় মাঠ খুলতে সময় বাড়লেও সাম্প্রতিক পরীক্ষামূলক ইভেন্ট সফল হওয়ায় স্টেডিয়াম চালুর অনুমতি মিলেছে। প্রথম ধাপে প্রায় ৪৫ হাজার দর্শক প্রবেশ করতে পারবেন।
আগামী শনিবার অ্যাথলেটিক বিলবাও-এর বিপক্ষে ম্যাচ দিয়ে দর্শকসহ ক্যাম্প ন্যু আবার খুলে দেওয়া হবে। উত্তর গ্যালারির কাজ এখনও চলায় পুরো মাঠ চালু হতে আরও সময় লাগবে।
সেল্টা ভিগোর বিপক্ষে ৪–২ গোলের জয়ের পর কোচ হানসি ফ্লিকের দল ঘরের মাঠে ফিরতে উৎসাহিত। বার্সা জানিয়েছে, “আমরা ফিরছি আমাদের ঘরে।”
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho