
এব বি আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ "সামনে আপনারা আরো উন্নয়ন দেখতে পাবন। তবে শুধু রাস্তার উন্নয়ন দেখলেই চলবে না, সাথে সাথে সামাজিক আন্দোলন ও গড়ে তুলতে হবে। আমরা সামাজিক আন্দোলন ও দেখতে চাই। যা থেকে সমাজের অবক্ষয় হয়, যেমন-সমাজের মাঝে ড্রাগ থাকে, মাদক থাকে, সন্ত্রাস এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর এই সকল দূর করার জন্য আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে।
সোমবার মানিকগঞ্জ সদর উপজেলার ভারারিয়া ইউনিয়নের বাঘিয়া - চৈল্যা সড়কের সংস্কার কাজেরর উদ্বোধন কালে মানিকগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য মাঈনুল ইসলাম খান শান্ত এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, জুয়া, অনলাইন জুয়া ও বিভিন্ন ধরনের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ইয়াবা সহ সব ধরনের মাদক বন্ধ করতে হবে। যারা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত তাদের ধরে এনে আইনের আওতায় আনতে হবে। কোন মাদক সেবীকে প্রশ্রয় দেওয়া যাবে না। সমাজ থেকে মাদক নির্মূল করতে আইন-শৃংখলা রক্ষা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এ আই সম্পর্কে এমপি মাঈনুল ইসলাম খান শান্ত
বলেন,আজকে যেই সড়কের উদ্বোধন করলাম,তা কেও ছবি তুলে ফেসবুকে একটা পোস্ট দাও, দেখবে
একটি গোষ্ঠী যারা গুপ্ত রাজনীতি করে তারা এ আই দিয়ে এইটাকে বিকৃতকরে ফেসবুকে পোস্ট দিয়ে প্রচার করছে। তাদের উদ্দেশ্য সরকার এবং আমাকে হেয় করা। যাতে আমাদের এবং সরকারের বদনাম হয়, এজন্যই তারা এ ধরনের পোস্ট দেয়। তারা চায় আমাদের উন্নয়ন না হোক, তারা চায় এই সরকারকে বিতর্কিত করতে। আপনাদের এ ব্যাপারে সতর্ক ও সচেতন থাকতে হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে এমপি বলেন, আপনারা বিগত দিনে বিএনপি'র পাশে ছিলেন। গত নির্বাচনেও বিএনপি'র পাশে থেকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আশা করি আপনারা সামনের দিনগুলিতেও থাকবেন এবং সাহযোগীতা করবেন।
যাতে করে আমরা আপনাদের উন্নয়নের কাজ করতে পারি। সামনে যে লোকাল গভমেন্ট নির্বাচন হবে সেই নির্বাচনে ও আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন। যাতেকরে আমরা উন্নয়নের কাজ অব্যাহত রাখতে পারি। একজন ভালো এবং দলীয় চেয়ারম্যান না আসলে আমাদের যে কাজগুলা অসমাপ্ত রয়ে গেল সেই কাজগুলা করতে অসুবিধা হবে। আমি চাচ্ছি ওই জায়গাতেও আমার হাতকে শক্তিশালী রাখতে কাজ করবেন।
এসময় উপস্থিত ছিলেন, এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী নাসরিন, সদর উপজেলা প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম, ভারারিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সহ বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho