মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে প্রবীর দাশগুপ্তের বাড়িতে ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন, ভাগবত পাঠ ও অষ্টকালীন লীলা কীর্তন মহোৎসব। সপ্তাহব্যাপী এই আয়োজনে এলাকাজুড়ে ধর্মীয় উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে।
১৬ জানুয়ারি শ্রীমদ্ভাগবত পাঠের মাধ্যমে মহোৎসবের উদ্বোধন হবে। প্রথম দিন পাঠ করবেন শ্রী নারায়ণ গোঁসাঁই, আর পরবর্তী তিন দিন পাঠ করবেন শ্রী বীরেন্দ্র নাথ মৈত্র।
২০ ও ২১ জানুয়ারি দুই দিন অনুষ্ঠিত হবে অখণ্ড মহা নামসংকীর্তন এবং সন্ধ্যায় শ্রীকৃষ্ণ কীর্তন পরিবেশন করবেন শ্রীকৃষ্ণ সম্পদার ও শ্রী জুলিয় চন্দ্র মণ্ডল।
২২ জানুয়ারি অষ্টকালীন লীলা কীর্তন, ভোরে তোপাসা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহোৎসবের সমাপ্তি হবে।
দেশের বিভিন্ন জেলা থেকে মহানাম সুধা ও লীলা কীর্তনের ভক্তদল অংশ নেবেন এই অনুষ্ঠানে। আয়োজন করছে শ্রীশ্রী ভগবতীদুর্গা ও শ্রীধর মন্দির, দাশগুপ্ত পরিবার।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho