১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ৫ ছিনতাইকারী আটক

সাভারঃ সাভারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের প্রধানসহ পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

সোমবার (১৬ জুন) রাত নয়টার তাদেরকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে গত ২৪ ঘন্টায় সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের যৌথ উদ্যোগে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- সোহেল (৩৪), সম্রাট (২৮), সুমন (২৬) দুর্জয় (২৪) ও সমর (২৫)।

যৌথবাহিনী জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো চক্রটি । পরে রবিবার রাত থেকে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃত পাঁচজন ছিনতাইকারীর মধ্যে দলনেতা সোহেল হত্যা মামলার আসামি বলে জানায় যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে সুইস গিয়ার চাকু ও নগদ টাকাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যৌথবাহিনী আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, চক্রটি ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল থেকে ডেইরি গেট, ডেইরি গেট থেকে সিঅ্যান্ডবি ও সিঅ্যান্ডবি থেকে সাভারের রোডিও কলোনী এলাকায় তিন ভাগে ভাগ হয়ে তারা ছিনতাই করতো।

অভিযানে নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক বিগ্রেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আসিফ রহমান, মেজর মোহাম্মদ সালাউদ্দিন, ক্যাপ্টেন শামীমসহ পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে এমপি রাশেদুল ইসলামের চেক বিতরণ

সাভারে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ৫ ছিনতাইকারী আটক

প্রকাশের সময়ঃ ০৯:৪২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫