
আব্বাসী, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের দৌলতপুর থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী মামলা একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ আব্দুল ওয়ারেস অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
মানিকগঞ্জ।
গ্রেফতারকৃত মোঃ আইয়ুব আলী ভাদুরী (৪৫) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রুরিয়া গ্রামের মোঃ আওলাদ হোসেন ভাদুরীর ছেলে।
প্রেস রিলিজে জানানো হয়, দৌলতপুর থানা এলাকায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশ,ছাত্র-জনতার উপর হামলাকারীদের বিরুদ্ধে গত ২৮ আগস্ট দৌলতপুর থানায় মামলার আসামী মোঃ আইয়ুব আলী ভাদুরী। মামলা নং-১০।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে মানিকগঞ্জ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho