
আবুল বাসার আব্বাসী, স্টাফ রিপোর্টারঃ নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে মহান বিজয় দিবস উদযাপিতন হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এরপর বিজয়ের চেতনায় উদ্দীপ্ত হয়ে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বিজয় র্যালি ।র্যালি শেষে হাসপাতাল চত্বরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল করিম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ জুলফিকার আহমেদ আমীন, কলেজের উপাধ্যক্ষ, অধ্যাপক ডাঃ বোরহান উদ্দিন আহমেদ, হাসপাতালের চিফ কো-অর্ডিনেটর, ডাঃ জামিলুর রহমান সহ সকল চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং মুন্নু মেডিকেল কলেজ নার্সিং ইউনিটের সকলে উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠানে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
সকাল সাড়ে আটটায় হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ জুলফিকার আহমেদ আমিন ও মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ-অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল করিম ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। বিকেল ৪টা পর্যন্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে হাসপাতালে ভর্তি রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন ও শিশু বিভাগের বাচ্চাদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
অপরদিকে বিজয় দিবস উদযাপন উপলক্ষো মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডা. মো. আব্দুল করিম এর দিক নির্দেশনা এবং উপাধ্যক্ষ, অধ্যাপক বোরহান উদ্দিন আহমেদ এর সার্বিক তত্তাবধানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, খেলাধুলাশেষে বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho