
নিজস্ব প্রতিবেদকঃ তারুণ্যের প্রত্যয়ে মুছে যাবে ভেদ, গরব সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ এ শ্লোগানে শেষ হয়েছে দুইদিন ব্যাপী ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বাংলাদেশ-এর অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
সারা দেশ থেকে প্রায় ৮০০ শতাধিক স্বেচ্ছাব্রতী তরুণ এ সম্মেলনে অংশ গ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ। এ ছাড়াও সুজন সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন খুরশিদ বলেন, আমরা ৫০ বছরে ধরে দেশটাকে অপশাসনের দিকে নিয়ে গেছি। ওরা যখন ফেটে পরে যে শ্লোগান দিয়েছে তা কিন্তু আমাদের বিরুদ্ধে। কারন দেশের অভিবাক হিসেবে যারা ক্ষমতায় এসেছ বা ক্ষমতার বাইরে ছিলেন তারা প্রত্যেকেই অন্যায়কে প্রস্রয় দিয়েছি বলেই আমার ২০২৪ হয়েছে। আর ৭১ এর অমিমাংসিত সমস্যা আমরা যা পারিনি ওরা তা করে দেখাবে।
সম্মেলনে যোগ দিয়ে সমবেত তরুণরা তাদের অভিজ্ঞতা, শিক্ষণীয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho