
সাতক্ষীরাঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব স ম শহিদুল ইসলামকে দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
অভিনন্দনকারীরা হলেন- দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলম। দেবহাটা উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা যথাক্রমে জামাত আলী, সামছুর রহমান, শাহাদাত হোসেন, মোফাজ্জেল হোসেন (মোফা), আব্দুর রশীদ ও আলম বারী। তাছাড়া দেবহাটা উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক শেখ মনিরুজ্জামান (কেল্টু), কিশোর মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক রশীদুল আলম, সদস্য নাজমুল হোসেন, নাজিম সরদার, আব্দুল হান্নান ও মহব্বত আলী প্রমুখ।
অভিনন্দনকারীরা নবনির্বাচিত আহবায়ক স ম শহিদুল ইসলামের সুস্বাস্থ্য, দীঘায়ূ ও সর্বাঙ্গীন সাফল্যতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho