ঢাকাঃ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আশুলিয়া প্রেসক্লাব।
রবিবার (১০ আগষ্ট) সকাল ১০ দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধীক সাংবাদিক অংশ নেন।
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আশুলিয়া প্রেসক্লাবের সহ সভাপতি ওমর ফারুক, সহ সভাপতি লাইজু আহমেদ চৌধুরী, সহ সভাপতি ওপু ওহাব, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও দপ্তর সম্পাদক শফি মাহমুদ। মানববন্দন সঞ্চলনা করেন প্রচার সম্পাদক আল মামুন।
এসময় আরো উপস্থিত ছিলেন, গাজি টিভির আশুলিয়া প্রতিনিধি শামীম হাসান সিমান্তসহ সাভার ও ধামরাইয়ের অনেক সাংবাদিক বৃন্দু।
মানববন্ধনে তুহিন হত্যাকান্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা আনাদের উদ্বেগ জানাচ্ছি। এবং ঘটনায় জড়িত সকল অপরাধীকে এবং তাদের মদদ দাতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তৃতারা। পাসাপাশি সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীও জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho