
ঢাকাঃ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার পারিবারিক কলহের জেরে মোছাঃ আঁখি আক্তার (২০) নামের এক পোশাক শ্রমিককে গলা টিপে হত্যা করেছে তার স্বামী।
বুধবার (১৩ আগষ্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান। এর আগে ভোর রাতে নিজ ভাড়া বাসায় এই হত্যা কান্ডের ঘটনা ঘটে।
নিহতের বাড়ি শরীয়তপুর জেলার ডামুরডা থানার বুড়িরহাট গ্রামে। তিনি তার স্বামী রাজ মিস্ত্রি মোঃ হৃদয়ের ( ২৬) সাথে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় মোস্তাফিজুর রহমানের বাড়ীর ভাড়াটিয়া হিসেবে সববাস করে ওয়াইপি আশুলিয়া লিঃ নামক একটি ক্যাপ ফ্যাক্টরীতে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।
সূত্র জানায়, নিহত আঁখি আক্তার ও তার স্বামী নিজ বাসায় অবস্থান করছিলেন। রাতে তাদের মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া লেগে যায়। এ সময় ঝগড়ার একপর্যায়ে ঘাতক স্বামী স্ত্রীর গলা টিপে ধরে। এতে শ্বাসরুদ্ধ হয়ে আঁখি আক্তার মৃত্যুর কোলে ঢোলে পড়ে। এরপর আশপাশের লোকজন খবর পেযে ঘাতক স্বামী হৃদয় কে আটক করে রাখে। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতককে গ্রেফতার করে।
মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho