টাঙ্গাইলঃ সচেতন নাগরিকের অঙ্গীকার,প্রকৃতি ও পৃথিবী রক্ষার, এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরের বিদ্যালয় গুলোতে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে জারুল, কৃষ্ণচুড়া ও শোনালু গাছের চারা রোপণের মাধ্যমে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন এ বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শহীদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র করসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ছাত্র শিক্ষক,সাংবাদিক বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho