ঢাকাঃ নিবাচর্ন কমিশন কতৃর্ক সদ্য ঘোষিত আসন পূর্ণ বিন্যাসে সাভারের বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা -২ কেরানীগঞ্জ আসনে অন্তর্ভুক্তি এর বিরুদ্ধে এবং ঢাকা - ১৯ আসনে এই ইউনিয়ন দুটি বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
সকালে সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসুচী পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় হাতে হাত ধরে কয়েক হাজার এলাকাবাসী অংশ গ্রহণ করেন।
এসময় মানববন্ধনে উপস্থিত ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, আমরা বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঢাকা -১৯ আসনের সাথে থাকতে চাই। আমরা ঢাকা -২ আসনে যেতে চাইনা। আমাদেরকে ঢাকা -২ আসনে অন্তভুক্তি করলে আমাদের দুর্ভোগ বাড়বে। তাই আমরা সারা জীবন ঢাকা -১৯ আসনে ছিলাম ও ভবিষৎেও থাকতে চাই।
এসময় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ঢাকা -১৯ আসনে না রাখলে আমরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করবো। তাই বর্তমান সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমাদের দাবি আমরা ঢাকা -১৯ আসনে থাকতে চাই।
সাভারের বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়ন ঢাকা -২ আসনে অন্তর্ভুক্ত করলে প্রায় ছয় লাখের বেশী জনগণের জনদুর্ভোগ বাড়বে। এছাড়াও এলাকাবাসী বলেন দ্রুত এর সমাধান করা না হলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho