
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতির ২৪ ঘন্টার মধ্যেই ডাকাতি হওয়া ৩৯ ভরি ৭ আনা স্বর্ণ উদ্ধারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গচ্ছিত স্বর্ণ কব্জায় নিতে ডাকাতির নাটক সাজায় কারিগর ও দোকান মালিক শুভ দাস (৩৫) এমন চাঞ্চল্য তথ্য পেয়েছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ সদর থানায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন।
গ্রেফতারকৃতরা হলেন - শুভ দাস (৩৫), আমানত হোসেন রানা (২৭), সোহেল মিয়া (২১), শরিফ খান (২২), সবুজ মিয়া (২৭)। উভয়েই মানিকগঞ্জ সদর উপজেলার কান্দা পৌলি এলাকার বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দোকান মালিক শুভ মোটরসাইকেল মেকানিক আমানত হোসেন রানার সাথে মাসখানেক ধরেই তার নিজ দোকানে ডাকাতির পরিকল্পনা করে আসছিল। পরিকল্পনার অংশ হিসেবে শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে বারোটায় মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টির অভি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। নাটকীয় এই ঘটনা সত্যতার রূপ দিতে ডাকাত সদস্যদের হাতে দেশীয় অস্ত্রের ছুরিকাঘাতে আহত হন স্বর্ণ কারিগর ও দোকান মালিক শুভ দাস।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান,স্বর্ণ ডাকাতির এই ঘটনার জন্য পাঁচ লাখ টাকার মৌখিক চুক্তি হয় আমানত হোসেনের সাথে। ডাকাতি সম্পন্ন হওয়ার আগেই তাদের ৪৫ হাজার টাকা প্রদান করে শুভ দাস। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতের নাটকীয়তা স্বীকার করেন তারা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের নামে নিয়মিত মামলা করবে। পাশাপাশি উদ্ধারকৃত স্বর্ণালংকার ও আসামিদের আদালতে প্রেরণ করবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho