মানিকগঞ্জঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন এডভোকেট মোঃ আমিনুল হক।
তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী।
তিনি জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি সমাজসেবা, আইনি সহায়তা ও মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করার কাজ করছেন ।
মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আমিনুল হক বলেন, “মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা এবং দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই। জনগণের সমর্থনই আমার শক্তি।”
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho