ঢাকাঃ আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী ৩ সন্ত্রাসীকে আটক করেছে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জামগড়া আর্মি ক্যাম্প। এর আগে গত রাতে আশুলিয়ার একাধিক জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, রাজশাহীর জামিরা হাটপাড়ার নায়ন আলী (১৮), আশুলিয়া কান্দাইল এলাকার বাবর হোসেন (বাবলু) (৪৫,) এবং বগুড়া জেলা ফুলবাড়ী এলাকার গোলাম রাব্বি (১৮)।
সূত্র জানায়, কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকায় কিছু অবৈধ অস্ত্রধারী এবং তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিল। বিষয়টি জামগড়া আর্মি ক্যাম্পের গোচরীভূত হলে গত রাতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল সন্ত্রাসীদের আস্তানায় একাধিক অভিযান পরিচালনা করে।
অভিযানে ঘটনাস্থল থেকে সর্বমোট তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তির মাধ্যমে পুলিশসহ তল্লাশি করলে, একটি পিস্তল, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং অপরাধ কাজে ব্যবহৃত দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়।
আটককৃত আসামি এবং বিভিন্ন উদ্ধারকৃত জিনিসপত্র আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho