
মানিকগঞ্জঃ ”কীটনাশক বিষ , সবকিছু করে বিনাশ” কীটনাশক বিকল্প জৈব পদ্ধতির চাষ করি,নিরাপদ খাদ্য নিশ্চিত করি।এমন স্লোগান নিয়ে মানিকগঞ্জের বরুন্ডিতে কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চা বিষয়ে শিক্ষার্থীদের সাথে এক সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে মানিকগঞ্জের হাটিপাড়া উপজেলার বরুন্ডি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা বারসিক।
অনুষ্ঠানের শুরুতেই জনস্বাস্থ্য, পরিবেশ রক্ষা, কীটনাশকের ক্ষতিকর প্রভাব এর উপর কর্মসূচির ধারনা পত্র পাঠ ও ব্যাখ্যা প্রদান করেন বারসিক কর্মকর্তা সত্ত রঞ্জন সাহা ও গুসাই দাস রায়।
এররপর গ্রুপ ওয়ার্ক করে শিক্ষার্থীদের মাঝে কীটনাশক আমাদের কি ধরনের ক্ষতি করে, এর বিকল্প হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। কীটনাশকের ক্ষতিকর প্রভাবগুলি চিত্রাংকনের মাধ্যমে উস্থাপন করা হয় ।
বরুন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনিসুর রহমানের সভাপতিত্তে বক্তব্য রাখেন অভিজ্ঞ কৃষক গবেষক শীর্ষ দাস রায়, অরুন সরকার, বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম প্রমুখ। শেষে স্কুলের শিক্ষার্থীদের অচাষকৃত উদ্ভিদ, বীজবিচিত্র্য ষ্টল পরিদর্শন ও পর্যেবক্ষণ করেন এবং জৈব কৃষি চর্চার জন্য সকলের প্রতি আহবান জানান।
স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জঃ 



















