১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় জার্মানি পুলিশ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

জেরুজালেমে অবস্থান করা এই দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী। জার্মান গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বেশ কয়েকজন নিরস্ত্র পুলিশ কর্মকর্তা মোতায়েন করেছে জার্মানি। স্থানীয় গণমাধ্যমের খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট দেশটির সংবাদ সংস্থা ডিপিএ-কে বলেন, “মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য”। তিনি জানান, এই কারণেই ফেডারেল পুলিশের উচ্চপর্যায়ের একটি দলকে জেরুজালেমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডব্রিন্ডট বলেন, এই কর্মকর্তারা জেরুজালেমে অবস্থিত অফিস ফর সিকিউরিটি (ওএসসি) থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করছেন।

সংবাদ সংস্থার তথ্যমতে, চার সদস্যের এই দলটি প্রায় দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি এলাকায় পৌঁছেছে। তাদের মূল দায়িত্ব হলো ফিলিস্তিনের বেসামরিক নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করার জন্য জার্মানির দীর্ঘদিনের সহায়তা কর্মসূচিকে আরও সম্প্রসারিত করা।

ডব্রিন্ডট বলেন, “গত ১৫ বছরের বেশি সময় ধরে জার্মান পুলিশ ফিলিস্তিনি বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। নতুন এই মিশন সেই প্রচেষ্টারই ধারাবাহিক অংশ।”

Tag :
About Author Information

জনপ্রিয়

একটি হারানো সংবাদ

ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় জার্মানি পুলিশ মোতায়েন

প্রকাশের সময়ঃ ১২:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫