মানিকগঞ্জঃ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ ইউনিটের সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
রবিবার জেলা পরিষদ মিলনায়তনে বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সাত সদস্যবিশিষ্ট এই কমিটি গঠিত হয়।
কমিটর সদস্যরা হলেন, ভাইস- চেয়ারম্যান: আব্দুস সালাম বাদল, সেক্রেটারি: মির্জা রবিউল আওয়াল, নির্বাহী সদস্য- খন্দকার মোঃ আতিক, সোলায়মান খান তুহিন, তানিভ ইকবাল রাসেল, প্রকৌশলী রিয়াজুল ইসলাম ও মোঃ আরিফুর রহমান।
এর আগে, রেডক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ ইউনিটের আহবায়ক কমিটির সদস্য খন্দকার মোঃ আতিকের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মো. ফরহাদ আলমের সঞ্চালনায় বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মহিয়ার খান শিপার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন,জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাদল, জাতীয় মহিলা সংস্থা মানিকগঞ্জ কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা বজলুর রহমানসহ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাবৃন্দ। বক্তারা রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের প্রতি আহবান জানান।
বক্তরা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের একটি স্বনামধন্য মানবিক সংস্থা। যা আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের নীতিমালা অনুসরণ করে। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা এবং মানবিক সহায়তা প্রদান করা সংস্থাটির প্রধান লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho