ঢাকাঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ধানের শীষের প্রচারের লক্ষ্যে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী আলহাজ্ব আমান উল্লাহ আমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আমান বলেন, সারাদেশে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার দেখে একটি গোষ্ঠী নির্বাচন ও বিএনপিকে নিয়ে নানারকম ষড়যন্ত্র শুরু করেছে।
এ সময় তিনি সকল নেতাকর্মীকে ষড়যন্ত্র মোকাবেলা জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদল নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন শাওন সরকারসহ স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho