মানিকগঞ্জঃ "প্রাকৃতিক উৎস সুরক্ষা করি, সবুজ বিশ্ব গড়ি"এই স্লোগান নিয়ে মানিকগঞ্জে দেশীয় বীজসম্পদ ও কৃষি প্রাণবৈচিত্র্য রক্ষায় কৃষি প্রতিবেশবিদ্যার গুরুত্ব বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলা বিআরডিবি হল রুমে দাতা সংস্থা প্যান এশিয়ার সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন বারসিক এ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল থেকে দুপুর পর্যন্ত এ অনুষ্ঠান চলে।
মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাসির মাহমুদ এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলামের সঞ্চালনায় নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। এর আগে স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডিবি মানিকগঞ্জ সদর শাখা চেয়ারম্যান মো. আওলাদ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান ও রত্না আক্তার, সাংবাদিক আসাদুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন আমাদেরকে অবশ্যই হাইব্রিড থেকে বেড়িয়ে দেশীয় বীজের ভান্ডার শক্তিশালী করতে হবে। কীটনাশকের বিকল্প বালাইনাশক ব্যাবহার করতে হবে। এগুলো বাস্তবায়নে সকলের সচেতনতা দরকার এবং সরকারি ও বেসরকারি সবাই একসাথে কাজ করতে দৃঢ় প্রত্যয়ী হতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho