
ঢাকাঃ আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ২০০০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানা পুলিশ। এর আগে গত কাল আশুলিয়ার পালানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামীর নাম . মোঃ শহীদুল্লাহ (৩১)। তার পিতার নাম আব্দুস ছবুর, মাতা-রহিমা খাতুন, সাং- বড় ডেইল নোয়াখালীপাড়া, থানা-টেকনাফ জেলা- কক্সবাজার।
সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয় স্যারের সার্বিক দিকনির্দেশনায় গতকাল দুপুরে আশুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে, এসআই মোঃ আনোয়ার হোসেন ও অফিসার ফোর্স সহ আশুলিয়া থানাধীন কাঠগড়া পলানপাড়া রুহুল আমিন এর বাড়ির সামনে থেকে ২০০০ (দুই হাজার) পিচ ইয়াবাসহ আসামিকে আটক করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানা একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho