শেরপুরঃ শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে একটি জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩ টায় পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যর অংশগ্রহণে গজনী একাদশ (গোলাপি দল) বনাম মধুটিলা একাদশ (সবুজ দল) দলের মধ্যেকার এই “প্রীতি ফুটবল ম্যাচ” অনুষ্ঠিত হয়।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত থেকে উপভোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম; আরআই পুলিশ লাইন্স মোঃ ইসরাফিল হোসেন সহ শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে উপভোগ করেন।
উত্তেজনাপূর্ণ এই প্রীতি ফুটবল ম্যাচে গজনী একাদশ ৩-১ গোলের ব্যবধানে মধুটিলা একাদশকে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণ করা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho