ঢাকাঃ সাভারের ইয়াকুব প্লাজায় একটি বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে সাড়ে তিন লাখ টাকার বেশি নগদ অর্থসহ মোবাইল ফোন ও অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী গোলাম মোস্তফা সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা (৫০) ইয়াকুব প্লাজার নিচতলায় ‘জিম ফার্মেসী’ নামে বিকাশ ব্যবসা পরিচালনা করেন। শনিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে অজ্ঞাত চোর তার দোকানে ঢুকে একটি ব্যাগ চুরি করে নিয়ে যায়। ব্যাগটিতে ছিল নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা, ৬৫ হাজার টাকার মোবাইল কার্ড, ৪টি বাটন ফোন, ২টি স্মার্টফোন, এবং ১টি ট্যাব। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৮৫ হাজার টাকা।
ঘটনার পর তিনি আশপাশে খোঁজাখুঁজি করেও চোরের কোনো সন্ধান পাননি। দোকানের পাশের আরেকটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ঘটনাটির ফুটেজ থাকতে পারে বলে ধারণা করছেন ভুক্তভোগী।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জুয়েল মিয়া বলেন, “ঘটনার লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তের মাধ্যমে চোর শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho