১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংগ্রামী সাংবাদিক শেখ ফারুক হোসেন: জীবনের সাথে লড়াই করে টিকে থাকার এক অনুপ্রেরণার গল্প

সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তরুণ সাংবাদিক শেখ ফারুক হোসেন—সংবাদপত্রের পাতায় যিনি তুলে ধরেছেন অসহায় মানুষের মুখের ভাষা, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন নির্ভীক যোদ্ধার মতো। কিন্তু আজ জীবনের বাস্তবতা যেন তাকে লিখে দিয়েছে এক কঠিন অধ্যায়-নিজের টিকে থাকার লড়াই।

দীর্ঘদিন ধরে তিনি লিখেছেন জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে।কখনও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, কখনও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এক কলমসেনা হিসেবে। সমাজের কণ্ঠহীন মানুষের জন্য তার কলম ছিল এক নির্ভরতার আলো। অথচ এখন সেই আলোর বাতি যেন নিভে যেতে বসেছে।

তার একমাত্র সহযোদ্ধা—পুরনো কম্পিউটারটি—আজ নষ্ট। সংবাদ লেখা, সম্পাদনা ও পাঠানোর পথ এখন প্রায় বন্ধ। অথচ সাংবাদিকতার মতো পেশায় এই একটি যন্ত্রই ছিল জীবনের ভরসা।

অন্যদিকে, নিরলস পরিশ্রমের বিনিময়ে স্থায়ী কোনো আয়ের নিশ্চয়তা নেই। মাসের পর মাস পার হয়ে যায়, কিন্তু প্রাপ্য সম্মানী আসে না। সংসারের নিত্যপ্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন এই নিবেদিতপ্রাণ সংবাদকর্মী।

তবুও হাল ছাড়েননি শেখ ফারুক। কষ্টকে সঙ্গী করে, নিজের বিবেকের তাড়নায় তিনি এখনো মাঠে ছুটে যান-খুঁজে বেড়ান সত্য, সংগ্রহ করেন খবর, লেখেন সমাজের প্রতিচ্ছবি। তার একটাই আশা—একটি কর্মক্ষম কম্পিউটার ও সমাজের সামান্য সহযোগিতা। যাতে আবারও তার কলম কথা বলতে পারে জনগণের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।

স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা আশাবাদী—মানবতার বন্ধনে আবদ্ধ এই সমাজ নিশ্চয়ই এগিয়ে আসবে শেখ ফারুক হোসেনের পাশে। কারণ তিনি শুধু একজন সাংবাদিক নন, তিনি সেই মানুষ, যিনি কলম দিয়ে মানুষের জীবন বদলাতে চেয়েছেন—আজ হয়তো তারই জীবনে প্রয়োজন একটু আলো, একটু সহায়তা।

Tag :
About Author Information

জনপ্রিয়

একটি হারানো সংবাদ

সংগ্রামী সাংবাদিক শেখ ফারুক হোসেন: জীবনের সাথে লড়াই করে টিকে থাকার এক অনুপ্রেরণার গল্প

প্রকাশের সময়ঃ ০৫:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫