ঢাকাঃ আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নিজস্ব অর্থায়নে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৭ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে শিক্ষার্থীদের মাঝে এ স্কুলব্যাগ বিতরণ করা হয়।
শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সাভার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোবারক হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও ঢাকা-২০ এর সংসদ সদস্য প্রার্থী আসাদুল ইসলাম মুকুল।
ইউনিয়নের প্রশাসক মো: কামরুজ্জামান জানান, শিমুলিয়া ইউনিয়নের আওতাধীন ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭ শত শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো: শরিফুল ইসলাম ও ৮নং ওয়ার্ড সদস্য মো: মান্নান হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং অবিভাবকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho